কার্যক্রমের বিবরণ
পবিত্র রমযান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই বরকতময় সময়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের বহু দরিদ্র সিয়াম পালনকারী পরিবার আর্থিক সংকটের কারণে পর্যাপ্ত ও পুষ্টিকর ইফতার ও সাহরীর ব্যবস্থা করতে পারেন না। তাদের এই কষ্ট লাঘব এবং রমযানকে অর্থবহ করে তুলতেই আমাদের ইফতার বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।আপনার সহযোগিতায় আমরা অসচ্ছল রোযাদার পরিবারের হাতে এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি। এই উদ্যোগের মাধ্যমে তারা নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করতে পারেন।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে, তাকে সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব দেওয়া হবে; তাতে সিয়াম পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।”
— সুনান তিরমিযী: ৮০৭, ইবনু মাজাহ: ১৭৪৬
এই মহতী উদ্যোগে আপনিও শরিক হতে পারেন। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি পরিবারের পুরো রমযানের ইফতারের ব্যবস্থা।
লক্ষ্য ও উদ্দেশ্য
- অভাবী সিয়াম পালনকারীদের জন্য পুষ্টিকর ও সম্মানজনক ইফতারের ব্যবস্থা করা
- দরিদ্র পরিবারগুলোর রমযানকালীন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা
- সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা
উপকারভোগী
- প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও দারিদ্র্যপীড়িত পরিবার
- নিম্নআয়ের রোযাদার পরিবার
- অসহায়, বিধবা ও কর্মহীন পরিবারসমূহ
প্রকল্পের এলাকা
- বাংলাদেশের ৬৪ জেলার দারিদ্র্যপ্রবণ অঞ্চলসমূহ
মেয়াদ
- বার্ষিক ও স্থায়ী প্রকল্প (রমযান কেন্দ্রিক)
ব্যয়ের খাত
- ইফতার সামগ্রী ক্রয়
- পরিবহন ব্যয়
- বিতরণ কার্যক্রম
- ব্যবস্থাপনা ব্যয়